সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: দুই পদে ২৮০ জন
- আবেদন শুরুর তারিখ
- ১২ নভেম্বর ২০২৬
- আবেদন শুরুর সময়
- উল্লেখ নেই
- আবেদনের শেষ তারিখ
- ১১ ডিসেম্বর ২০২৬
- আবেদনের শেষ সময়
- ০৯:০০
- পদসংখ্যা
- ২৮০
- আবেদনের বয়স
- লোন অফিসার: অভিজ্ঞতা ছাড়া সর্বোচ্চ ৩৫ বছর; এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞদের সর্বোচ্চ ৩৯ বছর। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার: সর্বোচ্চ ৩৫ বছর; বিজ্ঞপ্তি অনুযায়ী শিথিলযোগ্য।
মূল উৎস যাচাই করুন
এখানকার সংক্ষিপ্ত বিবরণ মূল নিয়োগ বিজ্ঞপ্তির বিকল্প নয়। আবেদন, যোগ্যতা, ফি ও সময়সীমার চূড়ান্ত তথ্য সংশ্লিষ্ট নিয়োগকারীর কাছ থেকে যাচাই করুন।
সার্কুলার সম্পর্কিত কিছু তথ্য
- প্রতিষ্ঠান
- Christian Service Society (CSS)
- ক্যাটাগরি
- বেসরকারি
- বিজ্ঞপ্তি প্রকাশ
- 19 Nov 2026
- পদসংখ্যা
- 280
- শিক্ষাগত যোগ্যতা
- পদভেদে স্নাতক বা স্নাতকোত্তর; সহকারী ব্রাঞ্চ ম্যানেজারের জন্য ক্ষুদ্রঋণ অভিজ্ঞতা ও বৈধ মোটরসাইকেল লাইসেন্স
- বেতন / গ্রেড
- লোন অফিসার: ২৩,০৮০–২৫,০০০ টাকা মাসিক; সহকারী ব্রাঞ্চ ম্যানেজার: আলোচনাসাপেক্ষ
- আবেদনের বয়স
- লোন অফিসার: অভিজ্ঞতা ছাড়া সর্বোচ্চ ৩৫ বছর; এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞদের সর্বোচ্চ ৩৯ বছর। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার: সর্বোচ্চ ৩৫ বছর; বিজ্ঞপ্তি অনুযায়ী শিথিলযোগ্য।
মূল নিয়োগ বিজ্ঞপ্তি
যোগ্যতা ও বিশেষ শর্ত
লোন অফিসার (২৫০): স্নাতক বা স্নাতকোত্তর।
সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (৩০): স্নাতক; এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে লোন অফিসার হিসেবে কমপক্ষে ২ বছর ও বৈধ মোটরসাইকেল লাইসেন্স।
বিজ্ঞপ্তির বিস্তারিত
নিকটতম সরাসরি পরীক্ষা: ২৭ নভেম্বর ২০২৬ সকাল ৯টা (লোন অফিসার)।
ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটির (সিএসএস) ক্ষুদ্রঋণ কর্মসূচিতে দুই পদে মোট ২৮০ জন। লোন অফিসার ২৫০ জন: ২৭ নভেম্বর কুমিল্লা বা বরিশাল, ৪ ডিসেম্বর ঢাকা, অথবা ১১ ডিসেম্বর কুষ্টিয়া। সব কেন্দ্রে পরীক্ষা সকাল ৯টায়। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ৩০ জন: ৪ ডিসেম্বর সকাল ৯টায় খুলনায়।
আবেদন ফি ও পরিশোধ
লোন অফিসার: পরীক্ষার দিন নগদ ১০০ টাকা পরীক্ষার ফি, অফেরতযোগ্য। নির্বাচিতদের যোগদানের আগে ১৫,০০০ টাকা জামানত দিতে হবে; চাকরি শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য।
সহকারী ব্রাঞ্চ ম্যানেজার: বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি উল্লেখ নেই। নির্বাচিতদের যোগদানের আগে ১৫,০০০ টাকা জামানত দিতে হবে; চাকরি শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য।
ফি পরিশোধের সময়সীমা ও আবেদন জমার শেষ সময় আলাদা হতে পারে। মূল বিজ্ঞপ্তির নিয়ম অনুসরণ করুন।
প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও স্বাক্ষর
লোন অফিসার: আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি (অভিজ্ঞতার সনদ থাকলে) এবং অন্যান্য প্রয়োজনীয় সনদ।
সহকারী ব্রাঞ্চ ম্যানেজার: আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় সনদ।
যেভাবে আবেদন করবেন
লোন অফিসার — পরিচালক (এইচআরএম অ্যান্ড পিএমইএল) বরাবর আবেদনপত্র নিয়ে চারটির যেকোনো একটি পছন্দের কেন্দ্রে নির্ধারিত দিনে সকাল ৯টায় উপস্থিত হতে হবে। ২৭ নভেম্বরের কেন্দ্র: কুমিল্লা: সিএসএস কুমিল্লা সদর-০১ ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা গাউছেপাক জামে মসজিদের পূর্ব পাশে, ডাকঘর হালিমানগর, আদর্শ সদর। বরিশাল: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ রোড, কাশিপুর।
৪ ডিসেম্বর: সিএসএস ঢাকা অফিস, হোল্ডিং নং ২৭৯/৬/এ, পশ্চিম মানিকদি, আল কাসেমি হেলথ কেয়ারের পেছনে, মিরপুর, ঢাকা-১২০৬।
১১ ডিসেম্বর: সিএসএস কুষ্টিয়া-০১ ব্রাঞ্চ, আঞ্চলিক ও জোনাল কার্যালয়, কাস্টমস মোড় পশ্চিম গলি, দিশা আই কেয়ার সংলগ্ন, কুষ্টিয়া।
টিএ/ডিএ দেওয়া হবে না।
সহকারী ব্রাঞ্চ ম্যানেজার — পরিচালক (এইচআরএম অ্যান্ড পিএমইএল) বরাবর আবেদনপত্র নিয়ে ৪ ডিসেম্বর সকাল ৯টায় নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। রেভারেন্ড পলস হাই স্কুল, ৮৭ এম এ বারি রোড, বানরগাতি, গল্লামারী, খুলনা। টিএ/ডিএ দেওয়া হবে না।