খুলনা নেভি অ্যাংকরেজ স্কুল ও কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ২০ পদ
- আবেদন শুরুর তারিখ
- উল্লেখ নেই
- আবেদন শুরুর সময়
- উল্লেখ নেই
- আবেদনের শেষ তারিখ
- ১৫ ডিসেম্বর ২০২৬
- আবেদনের শেষ সময়
- ১৪:০০
- পদসংখ্যা
- ২০
- আবেদনের বয়স
- সকল পদে অনূর্ধ্ব ৩৫ বছর।
মূল উৎস যাচাই করুন
এখানকার সংক্ষিপ্ত বিবরণ মূল নিয়োগ বিজ্ঞপ্তির বিকল্প নয়। আবেদন, যোগ্যতা, ফি ও সময়সীমার চূড়ান্ত তথ্য সংশ্লিষ্ট নিয়োগকারীর কাছ থেকে যাচাই করুন।
সার্কুলার সম্পর্কিত কিছু তথ্য
- প্রতিষ্ঠান
- নেভি অ্যাংকরেজ স্কুল ও কলেজ, খুলনা
- ক্যাটাগরি
- বেসরকারি
- বিজ্ঞপ্তি প্রকাশ
- 20 Nov 2026
- পদসংখ্যা
- 20
- শিক্ষাগত যোগ্যতা
- পদভেদে পঞ্চম শ্রেণি, জেএসসি, এসএসসি, এইচএসসি বা স্নাতক
- বেতন / গ্রেড
- স্থায়ী পদে গ্রেড ১৩–১৯; চুক্তিভিত্তিক পদে ৮,২৫০–১১,০০০ টাকা
- আবেদনের বয়স
- সকল পদে অনূর্ধ্ব ৩৫ বছর।
- অভিজ্ঞতা
- শিক্ষক পদে দুই বা বেশি বছরের অভিজ্ঞতায় অগ্রাধিকার। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতার শর্ত মূল বিজ্ঞপ্তিতে দেখুন।
মূল নিয়োগ বিজ্ঞপ্তি
যোগ্যতা ও বিশেষ শর্ত
জুনিয়র শিক্ষক (প্রাথমিক): সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক। প্রি-প্রাইমারি: স্নাতক, শুধু নারী প্রার্থী। উভয় শিক্ষক পদে শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ ও ইংরেজিতে পাঠদানে দক্ষতা চাই। অফিস সহকারী: এইচএসসি, টাইপিং বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ/মিনিট। অফিস সহায়ক: এসএসসি বা সমমান। এমটিডি: জেএসসি বা সমমান ও ভারী যানবাহনের লাইসেন্স; এমটি ফিটার: জেএসসি বা সমমান ও যানবাহন মেরামতে দক্ষতা; আয়া/খাকরব: পঞ্চম শ্রেণি বা সমমান ও কাজের অভিজ্ঞতা।
বিজ্ঞপ্তির বিস্তারিত
খুলনার নেভি অ্যাংকরেজ স্কুল ও কলেজের ইংলিশ ভার্সনে সাত ক্যাটাগরিতে ২০ জন নেওয়া হবে। জুনিয়র শিক্ষক (প্রাথমিক) ৭ ও জুনিয়র শিক্ষক (প্রি-প্রাইমারি) ৬ জন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, এমটিডি ও এমটি ফিটার কাম বাস অ্যাটেনডেন্ট পদে একজন করে এবং আয়া/খাকরব পদে তিনজন নেওয়া হবে।
আবেদনের শেষ সময়: শিক্ষক পদে ১৫ ডিসেম্বর ২০২৬ দুপুর ২টা এবং অন্য পদে ১ ডিসেম্বর ২০২৬ দুপুর ২টা।
শিক্ষক পদের লিখিত, ডেমোনস্ট্রেশন ক্লাস ও মৌখিক পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ৯টায়। অন্য পদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ৯টায়। পরীক্ষা প্রতিষ্ঠানে হবে। আলাদা প্রবেশপত্র দেওয়া হবে না।
আবেদন ফি ও পরিশোধ
ক থেকে গ পদের জন্য ৫০০ টাকা; ঘ থেকে ছ পদের জন্য ৩০০ টাকা (অফেরতযোগ্য)।
যেকোনো তফসিলি ব্যাংক থেকে অ্যাংকরেজ খুলনা ফান্ড, ট্রাস্ট ব্যাংক পিএলসি বরাবর পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে দিন।
ফি পরিশোধের সময়সীমা ও আবেদন জমার শেষ সময় আলাদা হতে পারে। মূল বিজ্ঞপ্তির নিয়ম অনুসরণ করুন।
প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও স্বাক্ষর
মোবাইল নম্বরসহ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিক সনদের সত্যায়িত কপি, তিন কপি পাসপোর্ট আকারের ছবি এবং পে-অর্ডার/ব্যাংক ড্রাফট। মৌখিক পরীক্ষায় মূল সনদ আনতে হবে।
যেভাবে আবেদন করবেন
forms.gov.bd থেকে নির্ধারিত ফরম নামিয়ে হাতে পূরণ করুন। খামের ওপর পদের নাম লিখে অধ্যক্ষ, নেভি অ্যাংকরেজ স্কুল ও কলেজ, নাবিক আবাসিক এলাকা, গোয়ালখালী, খুলনা–৯০০০ ঠিকানায় জমা দিন বা ডাকযোগে পাঠান। শিক্ষক পদে ১৫ ডিসেম্বর এবং অন্য পদে ১ ডিসেম্বর, উভয় ক্ষেত্রে দুপুর ২টার মধ্যে আবেদন পৌঁছাতে হবে। চাকরিরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।