ফুলপুর উপজেলা পরিষদে ২ অফিস সহায়ক নিয়োগ, আবেদন ১১ ডিসেম্বর পর্যন্ত

উপজেলা পরিষদ কার্যালয়, ফুলপুর, ময়মনসিংহ লোগোউপজেলা পরিষদ কার্যালয়, ফুলপুর, ময়মনসিংহ13
আবেদন চলছে
আবেদন শুরুর তারিখ
উল্লেখ নেই
আবেদন শুরুর সময়
উল্লেখ নেই
আবেদনের শেষ তারিখ
১১ ডিসেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়
১৭:০০
পদসংখ্যা
২
আবেদনের বয়স
১১ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধান প্রযোজ্য। বয়সের প্রমাণ হিসেবে এফিডেভিট চলবে না।
No link
No PDF No files

মূল উৎস যাচাই করুন

নিয়োগ বিজ্ঞপ্তির উৎস দেখুন

এখানকার সংক্ষিপ্ত বিবরণ মূল নিয়োগ বিজ্ঞপ্তির বিকল্প নয়। আবেদন, যোগ্যতা, ফি ও সময়সীমার চূড়ান্ত তথ্য সংশ্লিষ্ট নিয়োগকারীর কাছ থেকে যাচাই করুন।

সার্কুলার সম্পর্কিত কিছু তথ্য

প্রতিষ্ঠান
উপজেলা পরিষদ কার্যালয়, ফুলপুর, ময়মনসিংহ
ক্যাটাগরি
সরকারি
স্মারক নম্বর
০৫.৪৫.৬১৮১.০০০.৫৫.০২২.২৬.৯৪২
বিজ্ঞপ্তি প্রকাশ
17 Nov 2026
পদসংখ্যা
2
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি বা সমমান
বেতন / গ্রেড
২০,০০০–৪৮,৪০০ টাকা, গ্রেড ২০
আবেদনের বয়স
১১ ডিসেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধান প্রযোজ্য। বয়সের প্রমাণ হিসেবে এফিডেভিট চলবে না।
বয়স গণনার তারিখ
11 Dec 2026
জেলা / প্রার্থীর শর্ত
শুধু ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা।

মূল নিয়োগ বিজ্ঞপ্তি

PDF not available

যোগ্যতা ও বিশেষ শর্ত

অফিস সহায়ক: ২টি শূন্যপদ, স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী গ্রেড ২০, ২০,০০০–৪৮,৪০০ টাকা।

বিজ্ঞপ্তির বিস্তারিত

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে দুইজন অফিস সহায়ক নিয়োগ দেবে। ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা এবং এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ফরমে আবেদন ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে আবেদন নেওয়া হবে না।

আবেদন ফি ও পরিশোধ

২০০ টাকা (অফেরতযোগ্য)। ফেরত খামে আলাদাভাবে ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিট লাগবে।

উপজেলা নির্বাহী অফিসার, ফুলপুর, ময়মনসিংহের অনুকূলে তফসিলি ব্যাংক থেকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করে আবেদনের সঙ্গে দিন।

ফি পরিশোধের সময়সীমা ও আবেদন জমার শেষ সময় আলাদা হতে পারে। মূল বিজ্ঞপ্তির নিয়ম অনুসরণ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ও স্বাক্ষর

সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি; নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি; ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার। নিজের নাম-ঠিকানা ও ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ ১০ × ৪.৫ ইঞ্চির ফেরত খাম দিন।

যেভাবে আবেদন করবেন

সরকারি নির্ধারিত চাকরির ফরম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করুন। খামের ওপর পদের নাম, উপজেলার নাম ও কোটা থাকলে তার নাম লিখুন। উপজেলা নির্বাহী অফিসার, ফুলপুর, ময়মনসিংহ বরাবর ডাকযোগে পাঠান। চাকরিরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বৈধ প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে হবে; মৌখিক পরীক্ষায় মূল সনদ দেখাতে হবে।

Copy Link