বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নিয়োগ বিজ্ঞপ্তি ০১/২০২৬-এর আওতায় অর্থ পুলের চার ক্যাটাগরির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। ৩১ অক্টোবরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে টাইপিং পরীক্ষার সূচি ১৯ নভেম্বরের নোটিশে দেওয়া হয়েছে।
পদের সময়সূচি
২৯ ও ৩০ নভেম্বর: সহকারী পরিচালক (হিসাব, অর্থ, নিরীক্ষা), দুপুর ২টা।
৬ ডিসেম্বর: সহকারী হিসাবরক্ষণ, অর্থ ও নিরীক্ষা কর্মকর্তা, দুপুর ২টা।
৭, ৮, ৯, ১০, ১৩ ও ১৪ ডিসেম্বর: নিম্নমান সহকারী, টাইমকিপার ও সহকারী ক্যাশিয়ার, টাইপিং পরীক্ষা দুপুর ১২টায় এবং মৌখিক পরীক্ষা দুপুর ২টায়।
১৫ ডিসেম্বর: সহকারী ও ক্যাশিয়ার, দুপুর ২টা।
পরীক্ষার স্থান ও প্রয়োজনীয় কাগজপত্র
সদস্য (অর্থ)-এর দপ্তর, ৬ষ্ঠ তলা, বিআইডব্লিউটিএ ভবন, ১৪১–১৪৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা। লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নিয়োগ বিজ্ঞপ্তির ৩ নম্বর শর্তে চাওয়া মূল কাগজপত্র, প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি ও সাম্প্রতিক তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। নিজের রোল ও নির্ধারিত দিন নিচের দুই পৃষ্ঠার মূল নোটিশে মিলিয়ে নিন।