Bekarsfeed Publisher Privacy Policy
এই নীতি Bekarsfeed পরিচালিত Bekarsfeed Publisher অ্যাপের জন্য। এটি শুধু Bekarsfeed-এর নিজস্ব Facebook Page-এ ওয়েবসাইটে প্রকাশিত ও যাচাই করা চাকরির সার্কুলার ও নিউজের পোস্ট দেয় এবং প্রথম কমেন্টে সংশ্লিষ্ট লেখার মূল লিংক যোগ করে। দর্শকদের Facebook দিয়ে লগইন করতে হয় না।
কী তথ্য রাখা হয়
Page-এর অ্যাক্সেস টোকেন সার্ভারে এনক্রিপ্ট করে রাখা হয়। সংযোগের সময় দেওয়া Meta App Secret বা User access token সংরক্ষণ করা হয় না। একই পোস্ট বা কমেন্ট যাতে দুবার না যায় এবং কোনো সমস্যা হলে তা যাচাই করা যায়, সে জন্য প্রকাশিত লেখার আইডি, মূল লিংক ও ক্যাপশন, পোস্ট ও কমেন্টের আইডি, পোস্টের লিংক, প্রকাশের অবস্থা, চেষ্টা করার সময় এবং প্রয়োজনে API-এর ত্রুটি কোড রাখা হয়।
Facebook কমেন্ট ও ব্যবহার
পোস্ট বা কমেন্ট পাঠানো হয়েছে কি না নিশ্চিত না হলে, অনুমোদিত প্রশাসক প্রয়োজনে সীমিত সংখ্যক কমেন্ট সাময়িকভাবে যাচাই করতে পারেন। এতে অন্যের কমেন্টও দেখা যেতে পারে, তবে তাদের কমেন্ট বা প্রোফাইলের তথ্য সংরক্ষণ করা হয় না। মিলে গেলে শুধু Bekarsfeed Page-এর নিজের কমেন্টের আইডি রাখা হয়। অ্যাপটি ইনবক্স বা ব্যক্তিগত বার্তা পড়ে না, স্বয়ংক্রিয় উত্তর বা মডারেশন করে না, অন্য কোনো Page বা গ্রুপে পোস্ট দেয় না এবং বিজ্ঞাপন চালায় না।
অ্যাক্সেস প্রত্যাহার ও তথ্য মুছতে অনুরোধ
অনুমোদন দেওয়া Page প্রশাসক Meta-র সেটিংস থেকে Bekarsfeed Publisher-এর অনুমতি প্রত্যাহার করতে পারেন। আমাদের কাছে সংযোগ বন্ধ, সংরক্ষিত Page টোকেন অপসারণ বা অ্যাপের কাছে থাকা নিজের তথ্য মুছতে অনুরোধ করতে পারেন। অনুরোধ যাচাই করতে প্রাসঙ্গিক পোস্ট বা কমেন্টের লিংক দিন; কোনো পাসওয়ার্ড বা টোকেন পাঠাবেন না। প্রকাশনার হিসাব, নিরাপত্তা, ব্যাকআপ এবং প্রযোজ্য বাধ্যবাধকতার কারণে কিছু রেকর্ড রাখা হতে পারে। Facebook-এ থাকা কপি বা অ্যাকাউন্টের তথ্য Meta-র নিজস্ব নীতি ও সেটিংসের আওতায় পড়ে।
অনুরোধ পাঠাতে Bekarsfeed-এর যোগাযোগ পেজে যান। ওয়েবসাইটের তথ্য ব্যবহারের নিয়ম Bekarsfeed-এর সাধারণ গোপনীয়তা নীতিতে আছে। Facebook-এ তথ্য কীভাবে ব্যবহার করা হয়, তা দেখুন Meta Privacy Policy-তে।